এ মুহূর্তে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন বর্তমানে মুম্বাইয়ে ‘রাকা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমার বেশিরভাগ শুটিং হচ্ছে মুম্বাইয়ে। তাই আরব সাগরের তীরে একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি।
‘রাকা’ সিনেমার ঝলকেই সাড়া ফেলে দিয়েছেন এ দক্ষিণী তারকা। সিনেমার প্রস্তুতি নাকি তুঙ্গে। কিন্তু এর মধ্যেই লাখ লাখ টাকা খরচ হচ্ছে অভিনেতার। প্রতি মাসে বড় অঙ্কের খরচ হচ্ছে তার। কিন্তু কেন?
এ খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই অনেকে ভাবতে শুরু করে দিয়েছেন, তিনি হয়তো হায়দরাবাদ ছেড়ে মুম্বাইয়ে স্থায়ীভাবে চলে যাচ্ছেন। তবে তার বাবা প্রযোজক আল্লু অরবিন্দ এ গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন।
এ বিষয়ে আল্লু অরবিন্দ বলেন, ওর বর্তমান সিনেমার শুটিং মুম্বাইয়ে হচ্ছে। তাই এমন অনেকের মনে হতে পারে। কিন্তু হায়দরাবাদই ওর আসল ঠিকানা। ওর সন্তানরা ওখানে পড়াশোনা করে, পরিবারের সবাই সেখানেই থাকে, তাহলে ও মুম্বাইয়ে কেনইবা যাবে?
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘পুষ্পা’খ্যাত তারকা মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল পাঁচ কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সেখানে বেশিরভাগ ‘রাকা’ সিনেমার হবে। আর ‘রাকা’ ছাড়াও এ অভিনেতা নাকি পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে একটি নতুন সিনেমায় কাজ করতে পারেন। সেই সিনেমার শুটিংও মুম্বাইয়েই হবে বলে জানা গেছে। তাই মুম্বাইয়ে থাকা তার জন্য বর্তমানে সুবিধাজনক। সে কারণে বাসা ভাড়া নেওয়া। আর স্কুলের ছুটিতে তাদের সন্তান আয়ান ও আরহা মুম্বাইয়ে এসে তার সঙ্গে থাকতে পারেও বলেও জানা গেছে।
প্রায় ৬০০০ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাট। আবাসনে রয়েছে ব্যক্তিগত পুল ও চারটি গাড়ি রাখার ব্যবস্থা। এ ফ্ল্যাটের জন্য তিনি প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা ভাড়া দিচ্ছেন এবং তিন বছরের চুক্তিতে এ ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আল্ল অর্জুন। আর এ অভিনেতার নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন কাজ করেছেন তার স্ত্রী স্নেহা রেড্ডি।


